রবিবার ● ২৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় ৩ শতাধিক মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় ৩ শতাধিক মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত

এস ডব্লিউ নিউজ ॥
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। কালিপূজা গভীর রাতে শুরু হয় এবং ঊষা লগ্নের প্রাক্কালে সম্পন্ন হয়। কার্তিক মাসের আমবস্যা তিথিতে শ্যামা পূজা বা কালি পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। হিন্দু পুরান মতে কালী দেবী দুর্গারই একটি রূপ। কালি পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালি পূজার মহত্ম।
দীপাবলী বা দেওয়ালী হিন্দু ধর্মীয় উৎসব। তবে জৈন-শিখ ধর্মালম্বীরাও এই সময় একই উৎসব ধরণের উৎসব পালন করে। দীপাবলীর এই রাতটি বছরের সবচেয়ে অন্ধকারতম রাত তাই অজ্ঞানতা ও নিরাশার অন্ধকারকে দূরীভূত করতে মানুষ দীপাবলীর রাতে প্রদীপ জ্বালায়, তারা অশুভ শক্তিকে নিবৃত্ত করতে আতসবাজীও পোড়ায়। আলোর এই উৎসব দীপাবলী। কালি পূজা দীপাবলীর শুভেচ্ছা বার্তা। আলো পড়–ক অন্ধকারে, গাড়ো হয়ে উঠুক মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কালি পূজা দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়ীতে ও শ্বশানে প্রদীপ প্রজ্জলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দিপাবলী।
হিন্দু ধর্মালম্বীদের কাছে শান্তি, সংহতি ও সম্প্রতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতিক শ্যামা দেবী। সংস্কৃত ভাষার কাল শব্দ থেকে কালি নামের উৎপত্তি। কালির বিভিন্ন রূপের বর্ণণা পাওয়া যায়। এ সব রূপের মধ্যে দক্ষিণাকালীর বিগ্রহই সর্বধিক পরিচিত ও পূজিত।

পাইকগাছায় ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন পূজা মন্দির, বাৎসরিকভাবে ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু জানান, উপজেলার বিভিন্ন মন্দির ও বাড়ীসহ ৩ শতাধিক পূজা মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে। গভীর রাত থেকে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে মন্ডপে ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজার আরতী ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হবে। পৌর সদর, নতুন বাজার ও কপিলমুনির সিংহবাড়ী সহ কপিলমুনি সদরে ব্যাপক আয়োজনে শ্যামপূজা অনুষ্ঠিত হচ্ছে। পৌর সদরের সরল মধ্যপাড়ায় উপজেলার সর্ববৃহৎ আয়োজনে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা প্যান্ডেল, প্রবেশ তরণ, বিভিন্ন সড়ক জুড়ে আলোক সজ্জা করা হয়েছে। তাছাড়া দীপাবলীর এই রাতে পৌর সদরে বিভিন্ন মন্ডপে নানা ধরণের আতসবাজি ফোটানো হয়েছে। সোমবার বিকালে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে শ্যামাপূজা সমাপ্তি ঘটবে।






মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী 