বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত
পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। পঞ্জিকার তিথি অনুসারে বুধ ও বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ীতে বাণী অর্চনা ও নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা হয়েছে। পূজা ছাড়াও এ উপলক্ষে পুষ্পাঞ্জলী প্রদান, হাতে খড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোক সজ্জার আয়োজন করা হয়।
উপজেলার মঠবাটী রামকৃষ্ণ সেবাশ্রম, সরল কালিবাড়ী মন্দির, গদাইপুর রাধা-কৃষ্ণ সেবাশ্রম, কপিলমুনি মন্দির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু জানান, উপজেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী। তিনি সকলকে জ্ঞানদান করেন। তাই তিনি দেশ বিদেশের সকল শিক্ষার্থীরা যাতে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে জীবন গড়তে পারে ও দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সে কামনা করেছেন। পঞ্জিকা অনুসারে হিন্দু সম্প্রদায়ের অন্যতম এ ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পন করেন শিক্ষার্থী ও ভক্তবৃন্দ। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় জ্ঞানালোকের প্রতিক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। তিনি ভক্তদের শিক্ষা ও জ্ঞান দান করেন। তাই শিক্ষার্থীরা এই পূজার আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।






নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা 