শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৯ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার দেলুটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ বিভিন্ন দপ্তরে।
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার দেলুটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ বিভিন্ন দপ্তরে।
৫৬৩ বার পঠিত
মঙ্গলবার ● ৯ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার দেলুটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ বিভিন্ন দপ্তরে।

---

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার দেলুটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছে ইউনিয়নের ৬জন ইউপি সদস্য।

অভিযোগে জানা গেছে, উপজেলার ৪নং দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ২০১৬ সাল থেকে এ পর্যন্ত নানাভাবে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতি করে যাচ্ছেন। তিনি পরিষদকে পাশ কাটিয়ে কোন প্রকার মিটিং ছাড়াই হাট-বাজার, খেয়াঘাট ও খোয়াড় ইজারা প্রদান করছেন। যার যাবতীয় টাকা পরিষদের খাতে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করছেন। তিনি ভিজিএফ, ভিজিডি, বিধবা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধীদের কার্ড প্রদানে আর্থিক সুবিধা আদায় করে আসছেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলে প্রতি বছর ১০-১৫টি পানির ট্যাংক বরাদ্দ হয়ে আসছে। যা তিনি নিজস্ব লোকের মধ্যে ৭-৮ হাজার টাকার বিনিময়ে দিয়ে থাকেন। একই প্রকল্প দেখিয়ে জেলা পরিষদ, এলজিএসপি-৩, এডিপি ও ইউএনডিপি’র অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগে আরও জানা যায়, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত তিনি ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার মধ্যে জন্ম নিবন্ধন খাতে ৬ লাখ, ট্রেড লাইসেন্স, খেয়াঘাট থেকে ৪ লাখ, অফিস ব্যবস্থাপনা খাতে ৪ লাখ, নামে-বেনামে বিভিন্ন প্রকল্পের খাত থেকে ১৬ লাখ টাকা। অভিযোগকারীরা হলেন, ইউপি সদস্য নিরাপদ সরকার, কিংশুক রায়, বিশ্বজিৎ রায়, ডালিম রায়, সুকুমার কবিরাজ ও সুপদ কুমার রায়। এ ব্যাপারে চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, আমার বিরুদ্ধে কোন অভিযোগ হয়েছে কিনা তা আমার জানা নেই। যদি কোন অভিযোগ হয়ে থাকে তবে তা তদন্ত হলে সত্য-মিথ্যা বেরিয়ে আসবে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)