মঙ্গলবার ● ৯ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ২ ভাটা মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ২ ভাটা মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন এর সার্বিক নির্দেশনায় শনিবার পাইকগাছা উপজেলায় মোবাইল কোট পরিচালিত হয়। লাইসেন্স বিহীন ও নিময় বর্হিভূত ভাবে ইট ভাটার কার্যক্রম পরিচালনা করায় ইট কাটা ও ভাটা নিয়ন্ত্রণ আইন লংঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ ভাটা মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইমরান খান ও মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলার বোয়ালিয়াস্থ এস.কে ব্রিক্সের মালিক সমীরণ সাধুকে ৫০ হাজার টাকা, যমুনা ব্রিক্স-১ ও ২ এর মালিক মজিদ মোড়লকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, এস.আই তাকবীর হোসেন ও পলাশ মাহমুদসহ সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষ সকল ভাটা মালিককে নীতিমালা অনুযায়ী ভাটা পরিচালনা না করা করলে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা কালে ব্যাটেলিয়ান আনসার ও স্থানীয় পুলিশ বাহিনী সার্বিক সহযোগীতা করেন।






পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক 