শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ৬ জুলাই ২০২০
প্রথম পাতা » রাজনীতি » যশোর-৬ উপ-নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নেই ভোটের হাওয়া
প্রথম পাতা » রাজনীতি » যশোর-৬ উপ-নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নেই ভোটের হাওয়া
৫৩২ বার পঠিত
সোমবার ● ৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যশোর-৬ উপ-নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নেই ভোটের হাওয়া

---

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের স্থগিত হওয়া উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের মহামারির মধ্যে নির্বাচন কমিশনের এমন ঘোষনায় কেশবপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ আসন থেকে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ তিন রাজনৈতিক দলের তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার পরও ভোটের কোন হাওয়া বোঝা যাচ্ছে না হাটে বাজারে বা চায়ের দোকানে।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান।

এদিকে করোনা ভাইরাসের মহামারির মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবে কি করবে না, তা নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও আনুষ্ঠানিক ভাবে দলীয় কোন সিদ্ধান্ত এখনও যায়নি। তবে আওয়ামীলীগ এখন থেকেই ভোটের মাঠে নামছেন বলে নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদারসহ দলীয় একাধিক সুত্রে জানাগেছে। যদিও প্রতিনিয়ত নির্বাচনী এলাকার জনগনের সাথে নৌকা প্রতীকের প্রার্থীর যোগাযোগ রয়েছে। এদিকে নির্বাচনের তারিখ ঘোষনার সাথে সাথে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ভোট চেয়ে লিফলেট বিতরণ, বর্ধিতসভা পথ সভা,গণসংযোগ শুরু করেছেন জেলা ও উপজেলা এবং পৌর আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রীলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগসহ অংঙ্গসগঠনের নেতৃত্ববন্দরা।

প্রসঙ্গত চলতি বছরে কেশবপুরের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরো সাদেকের মৃত্যুতে এই আসনটি শুন্য হয়ে যায়।





রাজনীতি এর আরও খবর

দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী

আর্কাইভ