বুধবার ● ২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পর্ণগ্রাফি মামলায় যুবক আটক
পাইকগাছায় পর্ণগ্রাফি মামলায় যুবক আটক

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় ফেসবুক আইডিতে দশম শ্রেনীর ছাত্রীর অশ্লীল ছবি প্রদর্শনের দায়ে পর্ণগ্রাফী আইনে এক যুবককে পুলিশ গেপ্তার করেছে। গ্রেপ্তার যুবক ইব্রাহিম ইসলাম ওরপে ছালেক (২৮) উপজেলার খড়িয়া মিনহাজ চকের শাহীনুর রহমানের ছেলে। সে অতি সম্প্রতি “তোমাকে চাই” নামক আইডিতে একই এলাকার আবু বকর সিদ্দিকীর মেয়ের অশ্লীল ছবি প্রদর্শন করে। সে খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। বিষয়টি জানতে পেরে মেয়ের বাবা ২৭ নভেম্বর সন্ধ্যায় ছালেকের কাছে এব্যাপারে জানতে চাইলে তার সাথে খারাপ আচারন করে বলে জানায়। বুধবার মেয়ের বাবা আবু বকর বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করে। সকালে পুলিশ ছালেককে মিনহাজ বাজার থেকে গ্রেপ্তার করেছে। ওসি এজাজ শফী জানান, ধৃত আসামী ইব্রাহিমের বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক 