শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার গদাইপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
পাইকগাছার গদাইপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় মাদক-জুয়া, চুরি, নারী নির্যাতন, বাল্য বিয়ে প্রতিরোধসহ আইন শৃংখলা সংক্রান্ত বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গদাইপুর বাজার চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ হুমায়ুন কবির,ওসি মোঃ এজাজ শফী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউনিয়ন আ’লীগ সম্পাদক নির্মল অধিকারী। প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আঃ সাত্তার জগন্নাথ দেবনাথ, জবেদ আলী গাজী, সাবেক ইউপি সদস্য শেখ সুমন আহম্মেদ, শেখ আতাউর রহমান, পিএসআই চিরঞ্জিত, ইমরান হোসেন, এম.এম আজিজুল হাকিম, জুয়েল আহম্মেদ, মহিলা আ’লীগ নেত্রী নাজমা কামাল, খুকুমনি, ওলিয়ার রহমান, অনুপ ঘোষ, জাকির হোসেন, পৌর ছাত্রলীগ সম্পাদক রায়হান পারভেজ রনি, সালাউদ্দীন কাদের, মিথুন, বাদশা প্রমুখ। সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।






পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ
আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত
সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত 