শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে কালিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে কালিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
৬০৪ বার পঠিত
বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে কালিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

---

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের মধুমতি নদীর চাপাইল সেতু এলাকা থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসীর আয়োজনে বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চাপাইল সেতু এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টিপু সুলতান ভূঁইয়া, মুজিবর মোল্যা, শওকত ভূঁইয়াসহ ক্ষতিগ্রস্থ কৃষকেরা।

ক্ষতিগ্রস্থরা জানান, নড়াইলের চাপাইল গ্রামের ইউনুস চৌধুরী মধুমতি নদীর চর-সিংগাতি মৌজায় বালুমহল ইজারা নিলেও অবৈধ ভাবে চাপাইল সেতু এলাকা থেকে দিনরাত ড্রেজার দিয়ে বালু কাটছেন। এ কারণে প্রধানমন্ত্রী উদ্বোধনকৃত ‘চাপাইল সেতু’ ক্ষতিগ্রস্থ হতে পারে। এছাড়া নদী তীরবর্তী ফসলি জমি, গাছপালা ও বসতবাড়ি হুমকির মুখে রয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষকেরা অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান।

এ ব্যাপারে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





বিবিধ এর আরও খবর

পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ  টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ
আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত
সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত

আর্কাইভ