শুক্রবার ● ১৯ মার্চ ২০২১
প্রথম পাতা » রাজনীতি » মোংলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭,সাধারণ সদস্য পদে ২০৭,সংরক্ষিত পদে ৫৮ জন
মোংলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭,সাধারণ সদস্য পদে ২০৭,সংরক্ষিত পদে ৫৮ জন

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
আগামী ১১ এপ্রিলের ইউপি নির্বাচনকে ঘিরে মোংলায় আওয়ামী লীগ সমর্থিত ছয়জনসহ মোট ১৭ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সরকার সমর্থিত ছাড়াও একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সাধারণ সদস্য পদে ২০৭ জন ও সংরক্ষিত আসনে ৫৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ উপজেলায় ছয়টি ইউনিয়নের মধ্যে বুড়িডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ` লীগের উদয় শংকর বিশ্বাসসহ চারজন ও সাধারণ সদস্য ৪০ এবং সংরক্ষিত আসনে ১০ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে নারী পুরুষ মোটার রয়েছেন ১১ হাজার ৯৫৪ জন। সোনাইলতলা ইউনিয়নে আ`লীগের নাজিনা বেগম নারজিনা বেগম একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৯ ও সংরক্ষিত আসনে ১১ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৭ হাজার ২৪২ জন। চাঁদপাই ইউনিয়নে চেয়ারম্যান পদে আ`লীগের মোল্লা তারিকুল ইসলামসহ তিন জন, সাধারণ সদস্য ৩৯ জন ও সংরক্ষিত আসনে ১৪ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৫ হাজার ৩৮১ জন। মিঠাখালী ইউনিয়নে আ`লীগের চেয়ারম্যান পদে
উৎপল কুমার মন্ডলসহ ৩ জন, সাধারণ সদস্য পদে ৩৭ ও সংরক্ষিত আসনে ১১ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৯২৫ জন। চিলা ইউনিয়নে আ`লীগের চেয়ারম্যান পদে গাজী আকবর হোসেনসহ তিনজন, সাধারণ সদস্য ১৮ ও সংরক্ষিত আসনে ৪৮ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৮১২ জন এবং সুন্দরবন ইউনিয়নে আ`লীগের চেয়ারম্যান পদে একরাম ইজারাদারসহ তিনজন, সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত আসনে ১২ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৫ হাজার ২২৬ জন।
আগামী ২৫ মার্চ প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন এসব প্রার্থীরা। ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 