শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ৩০ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নিজ সন্তানকে অপহরণের অভিযোগ মা ও তার প্রেমিক আটক,শিশু উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নিজ সন্তানকে অপহরণের অভিযোগ মা ও তার প্রেমিক আটক,শিশু উদ্ধার
৫১৪ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নিজ সন্তানকে অপহরণের অভিযোগ মা ও তার প্রেমিক আটক,শিশু উদ্ধার

  এস ডব্লিউ নিউজ:--- পাইকগাছা থেকে অপহৃত শিশুকে বাগেরহাটের ফয়লা বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সময় অপহরণের অভিযোগে গর্ভধারিনী মা লিপি বেগম(৩০) ও তার প্রেমিক রাজু তরফদারকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ।

আটক রাজু তরফদার উপজেলার লক্ষীখোলা গ্রামের দেলোয়ার তরফদারের ছেলে এবং লিপি পাইকগাছার লক্ষ্ণীখোলা গ্রামের সাকিউর জামান বাবলুর স্ত্রী এবং উদ্ধার হওয়া শিশু নূর (৫) তাদের সন্তান।

থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারী সকালে শিশু নুরকে নিয়ে তার মা লিপি ও রাজু বাড়ি থেকে পালিয়ে যায়। সাকিউর জামান দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকার সুযোগে লিপির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে রাজু। একপর্যায়ে তার সন্তানকে অপহরণ করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে প্রবাসী সাকিউর জামান বাবলু দেশে এসে ১০ মার্চ এ ঘটনায় রাজু ও স্ত্রী লিপির বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।

মামলার পর থানা পুলিশ বিভিন্ন ভাবে তাদেরকে ব্যাপক খোঁঁজাখুজির একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার (২৮ মার্চ) রাত আনুমানিক ৮ টার দিকে এসআই মুনতাসির মামুন বাগেরহাটের ফায়লার একটি বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার ও আসামীদের গ্রেফতার করেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, ভিকটিম শিশু নুর আদালতে দেয়া জবানবন্দীতে জানায় যে, রাজু তাকে ঘরের মধ্যে সারাদিন আটকে রেখে মারপিট করতো। এমনকি তাকে ঘর থেকে বের হতে দিত না। আসামীদের গ্রেফতার করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও  বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)