মঙ্গলবার ● ১৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছা পৌর সদরের মধুমিতা পার্কের মিষ্টি পুকুরের খনন কাজ শুরু
পাইকগাছা পৌর সদরের মধুমিতা পার্কের মিষ্টি পুকুরের খনন কাজ শুরু
এস ডব্লিউ নিউজ:
পাইকগাছা পৌর সদরের মধুমিতা পার্কের মিষ্টি পুকুরের খনন কাজ শুরু করা হয়েছে। সংসদ সদস্য ও জেলা পরিষদের অর্থায়নে এবং জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু’র প্রচেষ্টায় এ খনন কাজ শুরু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে খনন কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, কাউন্সিলর ইমরান সরদার, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ, জেলা যুবলীগনেতা শামীম সরকার, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, গৌতম রায়, শওকত হাওলাদার, জেলা ছাত্রলীগনেতা পার্থপ্রতীম চক্রবর্তী, টিএম নাহিদুজ্জামান নাহিদ, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, সালাউদ্দীন কাদের, রাশেদুজ্জামান রাসেল, শাহীদ শাহ বাদশা ও অহিদুজ্জামান। উল্লেখ্য, জেলা পরিষদের অত্র পুকুরটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলতি শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। ফলে পানির অভাবে অত্র এলাকার হাজার হাজার মানুষের চরম দুর্ভোগে পড়তে হয়। শেষমেষ খুলনা জেলা পরিষদ ও স্থানীয় সংসদ সদস্যের অর্থায়নে খনন কাজ শুরু করায় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।






পাইকগাছায় বিশ্ব ওজোন দিবস পালিত
পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
রাত নামলেই বের হচ্ছে ভয়ঙ্কর জংড়া শামুক; খেয়ে ফেলছে গাছপালা
পাইকগাছার হাড়িয়া পাখির কলকাকলিতে মুখর 