বুধবার ● ১৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » উপকূল » সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
এস ডব্লিউ নিউজ: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল) সকালে সাতক্ষীরা রেঞ্জের
বড় হোগল ডুগরীর খালের পাশে মধু আহরণকালে এ ঘটনা ঘটে।
নিহত মৌয়াল শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আজিজ মোল্যার পুত্র হাবিবুর রহমান হাফু মোল্যা (২৭)।
এসময় সাথে থাকা নিহতের পিতা আজিজ মোল্যাসহ অন্য মৌয়ালরা পাল্টা আক্রমণ করে বাঘের কবল থেকে হাফুমোল্যার মৃত্যুদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।কৈখালী বন কর্মকর্তা মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৩ এপ্রিল মধু সংগ্রহের জন্য পাস গ্রহণ করে, হাবিবুল্লাহ এবং তার পিতা আজিজ মোল্লাসহ কয়েকজন একসাথে বনে প্রবেশ করে।
মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, মধু সংগ্রহের জন্য তার পিতার সাথে সুন্দরবনে প্রবেশ করার পর বাঘের থাবায় জীবন গেল হাফুর।






দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে
জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে
খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর 