শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ২৬ মে ২০২১
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙ্গে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙ্গে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে
৫৪৯ বার পঠিত
বুধবার ● ২৬ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙ্গে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে

পাইকগাছা ---প্রতিনিধিঃ

ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও পুর্ণিমার অস্বাভাবিক জোয়ারের পানির চাপে উপজেলায় পাঁচ স্থান ভেঙ্গে ও উপছে পড়া পানিতে

বিস্তৃর্ণ এলাকা তলিয়ে গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ ওয়াপদার বেড়িবাঁধ উপছে পানি হুহু করে লোকালয়ে প্রবেশ করছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ঘুর্ণিঝড় ইয়াস, পুর্ণিমা ও চন্দ্র গ্রহণের প্রভাবে নদ-নদীর অস্বাভাবিক জোয়ারের পানি বেড়িবাঁধ উপছে পড়ছে। রাতের জোয়ার নিয়ে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।

উপজেলার আগড়ঘাটা বাজার সংলগ্ন পাল পাড়ার কাছে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ,রাড়ুলি ইউপি’র রাড়ুলী জেলে পল্লীর নিকটবর্তী বেড়িবাঁধ,গদাইপুরের বোয়ালিয়া ব্রীজ নিকটবর্তী বেড়ীবাঁধ,লতায় শিবসা নদীর বেড়িবাঁধ, দেলুটির চকরি বকরি এলাকায় শিবসা নদীর ওয়াপদার বাঁধে ভাংগন,  সোলাদানা বাজার, বেতবুনিয়া আদর্শ  গ্রাম, গড়ইখালীর খুদখালী ভাংগন এলাকা দিয়ে হুহু করে গ্রামের ভেতর পানি ঢুকছে। পাইকগাছা পৌরসদরের বাজার সম্পূর্ণ পানিতে নিমজ্জিত হয়ে যায়। বাজারের কাঁচামালের পট্টি, সোনা পট্টি, কাপড়ের পট্টি, কাঁকড়া পট্টি, মাছ বাজারসহ পৌরবাজারের সকল রাস্তা পানিতে তলিয়ে যায়।---

পাইকগাছা পৌরসভাসহ ১০ টি ইউনিয়ের অধিকাংশ ওয়াপদার বাঁধ উপছে পড়া পানিতে  তলিয়ে গেছে,চিংড়ী ও মৎস্য ঘের।নষ্ট হচ্ছে কাঁচা পাকা রাস্তা,বাড়ি ঘর ও ফসলের ক্ষেত।  ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যান্য জন প্রতিনিধিরা সৃজন কর্মসূচির লোক দিয়ে পানি ঠেকানোর কাজ করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন উপজেলার পাঁচটি স্থানের বেড়িবাঁধ ভেঙ্গে গেছে ও উপছে পড়া পানিতে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ছোট ছোট ভাঙ্গা বেড়িবাঁধ মেরামত করা হয়েছে, বাকি ভাঙ্গা বাঁধমেরামতের কাজ চলছে। জোয়ারের আগে বাধের কাজ সমপন্ন করার চেষ্ঠা চলছে।

উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,পিআইও ইমরুল কায়েস ও ওসি এজাজ শফী ক্ষতিগ্রস্থ এলাকার

খোঁজ খবর নিতে দেখা গেছে।  সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু নির্বাচনী এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্থ জায়গা পরিদর্শন করেছেন এবং দলীয় লোকজনদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্থ বাঁধ তদারকি  ও  বাঁধ মেরামতে স্থানীয় লোকজনদের উৎসাহ দিচ্ছেন।

উপক’ল বাসীর যুগের পর যুগ টেকসই বেড়িবাঁধের দাবি জানিয়ে আসছে। আর জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ঠদের আশ্বাস দিলেও টেকসই বেড়িবাঁধ পায়নি উপকুলবাসী। যার ফলে দুর্যোগে বার বার বিধ্বস্ত হচ্ছে বেড়িবাঁধ আর পানিতে তলিয়ে বিপন্ন হচ্ছে উপকুলবাসী।





বিবিধ এর আরও খবর

মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)