বৃহস্পতিবার ● ২৭ মে ২০২১
প্রথম পাতা » উপকূল » সুন্দরবন থেকে ভেসে এলো ৩ মৃত হরিণ
সুন্দরবন থেকে ভেসে এলো ৩ মৃত হরিণ
এস ডব্লিউ নিউজ: বাগেরহাটে সুন্দরবন থেকে জোয়ারের পানিতে তিনটি মৃত হরিণ ভেসে এসেছে। বুধবার রাত ৮টা পর্যন্ত সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য, দুবলার চর ও বলেশ্বর নদীসংলগ্ন রাজেশ্বর গ্রাম থেকে হরিণ তিনটি উদ্ধার করে বন বিভাগ।
তবে পানিতে ডুবে আরও বন্যপ্রাণী মারা যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদিন। তিনি বলেন, ঘূর্ণিঝড় যশের প্রভাব ও পূর্ণিমা তিথির জোয়ারের কারণে বনে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ ফুট পানি বৃদ্ধি পায়।
উদ্ধার হওয়া তিনটি হরিণই মাদি । এদের মধ্যে বলেশ্বর নদ থেকে উদ্ধার হরিণটির পেটে বাচ্চা রয়েছে। এই হরিণকে গতকাল সন্ধ্যায় শরণখোলা রেঞ্জ অফিস চত্বরে মাটিচাপা দেয়া হয়েছে।






বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে
জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে
খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর
আইলার ক্ষত নিয়ে ১৭ বছরে উপকূলবাসী 