শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৩ জুন ২০২১
প্রথম পাতা » কৃষি » দক্ষিণ-পশ্চিম উপকূলের কৃষকদের লবন সহনশীল সবজি বীজ বিতরন
প্রথম পাতা » কৃষি » দক্ষিণ-পশ্চিম উপকূলের কৃষকদের লবন সহনশীল সবজি বীজ বিতরন
৬২৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ-পশ্চিম উপকূলের কৃষকদের লবন সহনশীল সবজি বীজ বিতরন

---

৩ জুন (বৃহস্পতিবার) করোনা পরিস্থিতিতে জনসমাবেশ এড়িয়ে মাঠ পর্যায়ে সংগঠিত ৭৮ টি জলবায়ু সহনশীল দলের দলনেতার নিকট ৭৮৬ পরিবারের জন্য সবজি বীজ বিতরণ করেছে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স।

বীজ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এসএম মনোয়ার হোসেন, প্রকল্প সমন্বয়কারী কুন্তল রায় চৌধুরী, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, কৃষি অফিসার রাকীবুল হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার মিলি মন্ডল।

উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় লিডার্স এর মনের মানুষের নিকট সবজির বীজ বিতরন উদ্বোধন করেন। তিনি বলেন, বীজ বাড়িতে নিয়ে লাগাতে হবে। চাষাবাদ বাড়াতে হবে এবং এই এলাকায় লবন সহনশীল জাতের সবজি বীজ লাগালে ফলন ভাল হবে বলে তিনি মন্তব্য করেন।

করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদনের উপর জরুরী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। এরই প্রেক্ষিতে লিডার্স কোভিট-১৯ মোকাবেলায় বাড়ীর আঙিনায় সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকূলীয় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৪ টি ইউনিয়ন ও আশাশুনি উপজেলার ২ টি ইউনিয়ন এবং খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে ৭৮৬ দরিদ্র কৃষক পরিবারে মোট ৩১,৪৪০ প্যাকেট সবজিবীজ (ঢেড়স, লাউ, মিস্টিকুমড়া ও শশা) ও বিতরণ করেছে।





কৃষি এর আরও খবর

উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)