শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৮ জুন ২০২১
প্রথম পাতা » বিবিধ » খুলনায় দোকান কর্মচারী ও নারী সংগঠনের পাঁচশত প্রতিনিধি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন -সিটি মেয়র
প্রথম পাতা » বিবিধ » খুলনায় দোকান কর্মচারী ও নারী সংগঠনের পাঁচশত প্রতিনিধি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন -সিটি মেয়র
৬১৪ বার পঠিত
মঙ্গলবার ● ৮ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় দোকান কর্মচারী ও নারী সংগঠনের পাঁচশত প্রতিনিধি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন -সিটি মেয়র

 

 

এস ডব্লিউ নিউজ:--- খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার করোনায় কর্মহীন চারশত দোকান কর্মচারী এবং একশত নারী সংগঠনের প্রতিনিধির মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ আজ (মঙ্গলবার) বিকালে খুলনার শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। মানবিক সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আলু ও সবজি।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। করোনা থেকে রক্ষা পেতে সরকারি বিধি-নিষেধ মানতে হবে। যারা লকডাউন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবিধি প্রতিপালন, শারীরিক দুরত্ব বজায় রাখা ও বার বার হাত ধোয়া প্রয়োজন। তিনি আরও বলেন, যতদিন করোনাভাইরাস পরিস্থিতি থাকবে ততদিন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচি চালু থাকবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)