মঙ্গলবার ● ৮ জুন ২০২১
প্রথম পাতা » বিবিধ » খুলনায় দোকান কর্মচারী ও নারী সংগঠনের পাঁচশত প্রতিনিধি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন -সিটি মেয়র
খুলনায় দোকান কর্মচারী ও নারী সংগঠনের পাঁচশত প্রতিনিধি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন -সিটি মেয়র
এস ডব্লিউ নিউজ:
খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার করোনায় কর্মহীন চারশত দোকান কর্মচারী এবং একশত নারী সংগঠনের প্রতিনিধির মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ আজ (মঙ্গলবার) বিকালে খুলনার শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। মানবিক সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আলু ও সবজি।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। করোনা থেকে রক্ষা পেতে সরকারি বিধি-নিষেধ মানতে হবে। যারা লকডাউন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবিধি প্রতিপালন, শারীরিক দুরত্ব বজায় রাখা ও বার বার হাত ধোয়া প্রয়োজন। তিনি আরও বলেন, যতদিন করোনাভাইরাস পরিস্থিতি থাকবে ততদিন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচি চালু থাকবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।






পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে
১২০কোটি টাকা ব্যয়ে পাইকগাছায় কড়ুলিয়া সেতু’র প্রায় ৬০ ভাগ কাজের অগ্রগতি
মাগুরায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নেতৃবৃন্দের নামে অপপ্রচার,মন্দিরের রান্না ঘর দখল চেষ্টায় নগর পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ 