শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

SW News24
বুধবার ● ৯ জুন ২০২১
প্রথম পাতা » সুন্দরবন » রেডিও-কলার লাগানো সেই বাঘের সাথে ‘বাংলাদেশের ডোরায় মিল’
প্রথম পাতা » সুন্দরবন » রেডিও-কলার লাগানো সেই বাঘের সাথে ‘বাংলাদেশের ডোরায় মিল’
৬৪৭ বার পঠিত
বুধবার ● ৯ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেডিও-কলার লাগানো সেই বাঘের সাথে ‘বাংলাদেশের ডোরায় মিল’

সম্প্রতি ভারতের সুন্দরবনের প্রধান বন-রক্ষককে উদ্ধৃত করে সেদেশের গণমাধ্যমে খবর হয়েছে, গতিবিধির তথ্য সংগ্রহের জন্য গত ডিসেম্বরে একটি পুরুষ বাঘের গলায় রেডিও কলার পরানো হয়। তারপর কয়েকদিন ভারতের বনে ঘোরাঘুরি করে বাংলাদেশের তালপট্টি দ্বীপের দিকে রওনা হয় বাঘটি।

চার মাসে বাঘটির প্রায় ১০০ কিলোমিটার পাড়ি দেওয়ার তথ্য ভারতীয় বন কর্মকর্তাদের কাছে থাকলেও গত ১১ মে থেকে ওই রেডিও-কলার থেকে আর কোনো সঙ্কেত তারা পাননি। বাঘটি ছোট হরিখালি, বড় হরিখালি এবং রাইমঙ্গল নদী পাড়ি দেওয়ার তথ্য রয়েছে তাদের কাছে।

তবে বাঘটি ভারতের না বাংলাদেশের বনের তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশের সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন বলেন, “প্রতিটি বাঘের গায়ের ডোরাকাটা দাগ আলাদা। এটা একেবারেই ‘ইউনিক’। কারো সাথে কারো মিল হবে না, ঠিক মানুষের হাতের রেখার মতো।”

তিনি জানান, ২০১৭ সালের বাঘশুমারির সময় তোলা ছবির সঙ্গে ভারতফেরত এ বাঘের গায়ের ডোরাকাটা দাগের মিল পাওয়া গেছে। বিষয়টি আরও নিশ্চিত হতে বন বিভাগের খুলনায় অবস্থিত পশ্চিম সুন্দরবন বিভাগীয় কার্যালয়ে থাকা বাঘ বিষয়ক গবেষণাগারে যাচাই-বাছাই করা হবে।

আবু নাসের আরও জানান, সুন্দরবনের যে অঞ্চলে ফাঁদ পেতে ভারতীয় বন বিভাগ বাঘটিকে ধরেছিল, সেটি বনের বাংলাদেশ অংশ থেকে বেশ কাছে। আর সুন্দরবনের ওই অংশ দিয়ে বাঘ নিয়মিত বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করে থাকে।

ওদিকে ভারতের বন কর্মকর্তারাও বলছেন,বাঘটি বেশিরভাগ সময় সুন্দরবনের বাংলাদেশ অংশেই থাকে। আর গত ১১ মে প্রাপ্ত তথ্যে বাঘটির অবস্থান ছিল বাংলাদেশের তালপট্টি এলাকায়।





সুন্দরবন এর আরও খবর

সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু ৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
জেলা সিভিল সার্জন আকর্শিক পরিদর্শন করলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সিভিল সার্জন আকর্শিক পরিদর্শন করলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স
সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলে ঐতিহ্যবাহী বনবিবি পূজা অনুষ্ঠিত হলো সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলে ঐতিহ্যবাহী বনবিবি পূজা অনুষ্ঠিত হলো
পলিথিন ও প্লাস্টিক সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি পলিথিন ও প্লাস্টিক সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি
সুন্দরবনে বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে সুন্দরবনে বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার
প্রজনন মৌসুম সুন্দরবনে কাঁকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু প্রজনন মৌসুম সুন্দরবনে কাঁকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু

আর্কাইভ