বুধবার ● ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার বাড়ীর লোকদের বেঁধে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি
পাইকগাছার বাড়ীর লোকদের বেঁধে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় বাড়ীর লোকদের বেঁধে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গবার গভীর রাতে ডাকাতরা উপজেলার গজালিয়া কালুয়া গ্রামের মৃত বনমালী সানার মেয়ে রুপসী ঢালীর বাড়িতে হানা দেয়।এ সময় ডাকাতরা রুপসীর ঘরে ঢুকে লোকদের বেঁধে ও মারপিট করে ট্রাংক ও বাক্স ভেঙ্গে ফেলে। অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু লুট করে নিয়ে যায় বলে রুপসী জানায়। বাড়ীর লোকেরা আরও জানায়, ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে তারা প্রাথমিক ভাবে ধারনা করছে। থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ওসি মোঃ এজাজ শফী বলেন, এ ব্যাপারে থানায় এখন কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে দ্রুত দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে।






পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার
মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার 