শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মুক্তিপন দাবীকরে অপহৃত কলেজ ছাত্রকে হত্যাঃ খুনি আটক
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মুক্তিপন দাবীকরে অপহৃত কলেজ ছাত্রকে হত্যাঃ খুনি আটক
৫৩৩ বার পঠিত
সোমবার ● ৮ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মুক্তিপন দাবীকরে অপহৃত কলেজ ছাত্রকে হত্যাঃ খুনি আটক

 

 

 

এস ডব্লিউ নিউজ: পাইকগাছায় মুক্তিপনের দাবীতে অপহৃত আমিনু রহমান (২০)নামে এক কলেজ পড়ুয়া ছাত্রকে হত্যা করা হয়েছে। আগড়ঘাটা কপোতাক্ষ নদের তীরে নিহতের রক্ত পাওয়া গেলেও লাশ পাওয়া যায়নি।মুক্তিপনের টাকা আদায় কালে অপহরণ চক্রের একজনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।---

 

পুলিশ ও স্থানীয়রা জানায়,রোববার রাত ৯ টায় আগড়ঘাটা বাজার থেকে ৪/ ৫ জনের একটি চক্র আমিনর রহমানকে অপহরণ করে। রাত ১০টার দিকে তাকে খুন করে নদীতে ভাসিয়ে দেয় বলে খুনি ফয়সাল পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তার দেয়া তথ্য মতে পুলিশ রক্তের আলামত সনাক্ত করেন বলে ওসি জিয়াউর রহমান জানান।--- নিহত আমিনুর শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। অজ্ঞাত স্থানে নিয়ে আমিনুরের ব্যবহৃত ফোন দিয়ে রোববার রাত সাড়ে ১০ টার দিকে তার পিতা ছুরমান গাজীর কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।টাকা পাইকগাছা ব্রীজের নীচে রাখতে বলে।---অপহরণকারীর কথামত কিছু টাকা সেখানে রাখা হয়। ঐ স্থান থেকে সোমবার দুপুর ১ টায় টাকা নিয়ে চলে আসার সময় চারপাশে মোতায়ন করা লোকেরা অপহরণনকারী ফয়সাল সরদারকে আটক করে পুলিশে দেয়। সে গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। সে নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দেয়। তার সাথে আরও ৪/ ৫ জন রয়েছে বলে অপহৃতের পিতা জানিয়েছেন। অহৃত আমিনুলের লাশের সন্ধান এখনও মেলেনি। ওসি জিয়াউর রহমান জানান,একজন আটক হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। নিহত আমিনুরে লাশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।





অপরাধ এর আরও খবর

আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও  বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার

আর্কাইভ