শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় প্রবীন আওয়ামীলীগ নেতা নাশকতা মামলায় গ্রেফতার
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় প্রবীন আওয়ামীলীগ নেতা নাশকতা মামলায় গ্রেফতার
১৩৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় প্রবীন আওয়ামীলীগ নেতা নাশকতা মামলায় গ্রেফতার

---মাগুরা প্রতিনিধি : মাগুরার প্রবীন মুক্তিযোদ্ধা রাজনীতি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, মাগুরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক (৮৬)  বুধবার  বিকালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

বুধবার মাগুরা শহরের পারনান্দুয়ালী মুন্সীপাড়া মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর তাঁকে মাগুরা সদর থানা পুলিশ গ্রেফতার করে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান গ্রেফতার সত্যতা স্বীকার করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে তদন্তনাধিন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে অন্য কোনো মামলা আছে কিনা সেটির খোঁজ খবরও নেওয়া হচ্ছে। রাতেই তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।

এদিকে সুনির্দিষ্ট মামলা না থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তার মেয়ে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন মালতি।

অ্যাডভোকেট মালতি বলেন, আমার বাবার বয়স এখন ৮৬ বছর। শারীরিকভাবে নানা অসুখে ভূগছেন। তার নামে কোনো মামলা নেই। তিনি কোথায়ও পালিয়েও যাননি। তারপরও এই বিজয়ের মাসে বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে মাগুরার পুলিশ প্রশাসন অন্যায় আচরণ করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)