বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় প্রবীন আওয়ামীলীগ নেতা নাশকতা মামলায় গ্রেফতার
মাগুরায় প্রবীন আওয়ামীলীগ নেতা নাশকতা মামলায় গ্রেফতার
মাগুরা প্রতিনিধি : মাগুরার প্রবীন মুক্তিযোদ্ধা রাজনীতি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, মাগুরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক (৮৬) বুধবার বিকালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
বুধবার মাগুরা শহরের পারনান্দুয়ালী মুন্সীপাড়া মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর তাঁকে মাগুরা সদর থানা পুলিশ গ্রেফতার করে বলে পরিবার সূত্রে জানা গেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান গ্রেফতার সত্যতা স্বীকার করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে তদন্তনাধিন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে অন্য কোনো মামলা আছে কিনা সেটির খোঁজ খবরও নেওয়া হচ্ছে। রাতেই তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।
এদিকে সুনির্দিষ্ট মামলা না থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তার মেয়ে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন মালতি।
অ্যাডভোকেট মালতি বলেন, আমার বাবার বয়স এখন ৮৬ বছর। শারীরিকভাবে নানা অসুখে ভূগছেন। তার নামে কোনো মামলা নেই। তিনি কোথায়ও পালিয়েও যাননি। তারপরও এই বিজয়ের মাসে বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে মাগুরার পুলিশ প্রশাসন অন্যায় আচরণ করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 