বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা-১ আসনের ধানের শীষ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরা-১ আসনের ধানের শীষ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মাগুরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাহমুদের নিকট থেকে মনোয়ার হোসেন খানের পক্ষে জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেন এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেন বলেন,দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীরা ভোট দিতে পারেনি। আজ সময় এসেছে আমাদের ভোটাধিকার প্রয়োগ করার। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক এটাই আমাদের প্রত্যাশা। আমাদের নেতা কর্মীরা নির্বাচনকে সামনে রেখে খুবই উজ্জীবিত। প্রতীক বরাদ্দের পর পরই আমাদের প্রচার প্রচারণা শুরু হবে।
এ সময় জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, শাহেদ হাসান টগরসহ জেলা বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 