শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বুধবার ● ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আমনের ফলন ভালো হয়েছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আমনের ফলন ভালো হয়েছে
৫৫৮ বার পঠিত
বুধবার ● ১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আমনের ফলন ভালো হয়েছে

 এস ডব্লিউ; পাইকগাছায় আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলন ভালো হয়েছে। উপজেলায় পুরাদমে আমন ধান কর্তন চলছে। উঁচু ক্ষেতের আমন ধান কর্তন শেষ হয়েছে। তবে নিচু ও মৎস্য লিজ ঘেরে আমন ক্ষেতের ধান কাঁটা ও মাড়াই চলছে। আগামী ১০/১২--- দিনের মধ্যে পুরা জমির ধান কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে। আবহাওয়া জনিত কারণ ও মৎস্য লিজ ঘের গুলোতে দেরিতে আমনের আবাদ করা হয়। সে জন্য আমন কাটাও দেরিতে শুরু হয়। নতুন আমন ধান আশানারূপ দামে বিক্রি হচ্ছে। নতুন আমন ধান মন প্রতি সাড়ে ৮শ থেকে সাড়ে ৯শ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ধানের থেকে বিচুলীর চাহিদা থাকায় কৃষকরা বেশী লাভবান হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৭ হাজার ২২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্র ধরা হয়েছিল।তবে লক্ষ্যমাত্র ছাড়িয়ে আরও ৩৩ হেক্টর জমিতে আমনের আবাধ হয়েছে।উঁচু ক্ষেত্রের ধান কাঁটা শেষ হয়েছে। মৎস্য লিজ ঘেরের ধান কাটা চলছে। প্রায় ৮০ ভাগ ক্ষেতের ধান কাটা সম্পন্ন হয়েছে। হেক্টর প্রতি ফলন হাইব্রীড ৬ মেট্রিকটন, উফশী ৫ মেট্রিকটন ও স্থানীয় জাতের ৩.৮ মেট্রিকটন হারে ফলন পাওয়া যাচ্ছে।উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটী ব্লকের কৃষক ফারুক হোসেন ও তোকিয়া ব্লকের কৃষক শফিকুল জানান, এ বছর আমনের ফলন ভালো হয়েছে। তবে সরকারের বেধে দেওয়া দামের চেয়ে ধান উপাদনে খরচ বেশী পড়েছে বলে কৃষকরা জানায়। সে জন্য ধানের নায্য মূল্য না পাওয়ায় কৃষকরা হতাশ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম জানান,আমনের ফলন ভাল হয়েছে।অনুকুল আবহাওয়া ও প্রচুর বৃষ্টিতে লবণাক্ত মাটি পরিশোধিত হওয়ায় আমনের ফলন ভাল হয়েছে।





কৃষি এর আরও খবর

মাগুরায় প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে পাকিস্তানি কেনু জাতের কমলা মাগুরায় প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে পাকিস্তানি কেনু জাতের কমলা
শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ
মাগুরায় ৯ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বিতরণ করবেন প্রধানমন্ত্রী মাগুরায় ৯ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বিতরণ করবেন প্রধানমন্ত্রী
শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক
ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক
পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ
শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’ শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)