শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অবরুদ্ধ কিশোরীকে উদ্ধার করলো আনসার ও ভিডিপি
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অবরুদ্ধ কিশোরীকে উদ্ধার করলো আনসার ও ভিডিপি
৫৯৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় অবরুদ্ধ কিশোরীকে উদ্ধার করলো আনসার ও ভিডিপি

এস ডব্রিউ; পাইকগাছায় ছেলের বাড়িতে অবরুদ্ধ থাকা এক কিশোরীকে উদ্ধার করেছে আনসার ও ভিডিপি সদস্যরা। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৈয়াছিটিবুনিয়া গ্রামে।

জানা যায়, বুধবার সকালে চাঁদখালীর কাটাবুনিয়া গ্রামের বাবুরাম গাইন এর অপ্রাপ্ত বয়স্ক ৯ম শ্রেণি পড়ুয়া কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তাহ খানেক আগে থেকেই ছেলের বাড়িতে আটকে রাখা হয়েছে। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন, ইউনিয়ন লিডার রাজিয়া সুলতানা ও ভিডিপি সদস্য আব্দুস ছামাদ গাজী অভিযান চালিয়ে উপজেলার কৈয়াসিটিবুনিয়া গ্রামের মধু সরদারের ছেলে বিকাশ সরদার এর বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ভ্রাম্যমান আদালতে ছেলের পিতাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ছেলে ও মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে উভয়পক্ষ থেকে তিনি অঙ্গীকার নামায় স্বাক্ষর নেন এবং মেয়েটিকে তার পিতার হাতে তুলে দেন।---





অপরাধ এর আরও খবর

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের; আসামি ৫১ জন নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের; আসামি ৫১ জন
নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার
পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)