শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » খুলনায় ধর্ষণ মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা বহিস্কার
প্রথম পাতা » অপরাধ » খুলনায় ধর্ষণ মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা বহিস্কার
৪৭২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় ধর্ষণ মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা বহিস্কার

 এস ডব্লিউ;---   খুলনা মহানগরীতে একটি আবাসিক হোটেলের কক্ষে ঢুকে মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগ  গ্রেফতার হয়েছেন গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলম। এ ঘটনায় তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) থেকে বহিস্কার করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা করা হবে। বৃহস্পতিবার ৯ ডিসেম্বর দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কেএমপির  গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার বি এম নুরুজ্জামান।

এর আগে গতকাল বুধবার ৮ ডিসেম্বর ভোর রাতে এসআই জাহাঙ্গীরকে লোয়ার যশোর রোডের সুন্দরবন হোটেল থেকে গ্রেফতার করা হয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে তার বিরুদ্ধে মামালা দায়ের করেন। এ মামলায় তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, মোংলা উপজেলার বাজিকর গ্রামের ওই নারী মঙ্গলবার ৭ ডিসেম্বর বিকেলে মেয়েকে ডাক্তার দেখানোর জন্য থেকে খুলনায় আসেন। কিন্তু ডাক্তারের সিরিয়াল না পেয়ে তার ভাগ্নের পূর্ব পরিচিত মিশারুল ইসলাম মনির আবাসিক হোটেল সুন্দরবনের দু’টি কক্ষ ভাড়া নেয়। একটি কক্ষে মা-মেয়ে ও অপর কক্ষে ভাগ্নে আলিমুল ইসলাম বাবু থাকেন।রাত সোয়া ২টার দিকে গোয়েন্দা শাখার এস আই জাহাঙ্গীর আলম হোটেল বয় গোলাম মোস্তফাকে ডেকে নিয়ে ওই নারীর (৩১৩নং) কক্ষ ধাক্কা দিতে থাকে। সে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। এরপর ওই নারীর সাথে জাহাঙ্গীর আলম অসদাচারণ করতে থাকে।পরে ভয়-ভীতি দেখিয়ে মেয়ের সামনে মাকে জোরপূর্বক ধর্ষণ করে এসআই জাহাঙ্গীর আলম।

ধর্ষণের পর তিনি চিৎকার করলে হোটেল বয় ও অন্যরাসহ হোটেল রুমে থাকা ভাগ্নে উঠে হোটেল মালিককে বিষয়টি জানায়। এসময়ে হোটেলের মেইন গেট বন্ধ করে দিয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে  ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ  গ্রেফতার ৪ মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)