শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ১৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় প্রথম বারের মতো সমলয় পদ্ধতির বোরো আবাদ হচ্ছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় প্রথম বারের মতো সমলয় পদ্ধতির বোরো আবাদ হচ্ছে
৫৩৮ বার পঠিত
রবিবার ● ১৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় প্রথম বারের মতো সমলয় পদ্ধতির বোরো আবাদ হচ্ছে

এস ডব্লিউ;  পাইকগাছায় প্রথম বারের মতো সমলয় পদ্ধতির বোরো আবাদ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এর কৃষি যান্ত্রিকীকরণ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশের ন্যায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এলাকার কৃষকরা এবারই প্রথম বারের মত সমলয় পদ্ধতির বোরো আবাদ করছে।

উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সোনাতনকাটী মৌজায় এলাকার ৫২জন কৃষক চলতি মৌসুমে ৫০ একর জমিতে যান্ত্রিক উপায়ে সমলয় পদ্ধতির এসএল-৮-এইচ হাইব্রীড জাতের বোরো ফসলের আবাদ করছে।শনিবার কৃষি বিভাগের উর্দ্ধতন ও স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে সাড়ে ৪ হাজার ট্রে’তে বীজতলার বীজ বপন করা হয়। এই পদ্ধতিতে ২জন শ্রমিক ১ ঘন্টায় ১ বিঘা জমির ধানের চারা রোপন করতে পারবে। এতে ১ লিটার তেল খরচ হবে। লাইন থেকে লাইনের দূরত্ব হবে ১২ ইঞ্চি, চারা থেকে চারার দূরত্ব হবে ৮ ইঞ্চি।

 

সকল কৃষকরা একই জাতের ধানের চারা একই সময়ে একই সাথে রোপন করবে। এতে উৎপাদন খরচ অনেক কম এবং ফলন অনেক বেশি হবে। অন্য পদ্ধতিতের চেয়ে এ পদ্ধতিতে হেক্টর প্রতি নূন্যতম ৫শ কেজি ধান বেশি উৎপাদন হবে বলে কৃষি বিভাগের কর্তকর্তারা জানিয়েছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা নিজেরাই মাঠে নেমে বীজ বপন কাজ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি প্রকৌশলী দীপংকর বালা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, শাহিনুল ইসলাম, উত্তম কুমার কুন্ড, এসএম মফিজুর রহমান, মিন্টু রায়, বিল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ, ডল্টন রায়, আফজাল হোসেন, সরাজ উদ্দীন মোড়ল, ফকির তৈয়েবুর রহমান, সাধক ঢালী, দেবদাশ রায়, অনিকা অধিকারী, কৃষক জিএম আব্দুস সাত্তার, তাজ উদ্দীন গাজী ও লুৎফর রহমান ---প্রমুখ।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)