মঙ্গলবার ● ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ি ঘেরের বাসা আগুন পুড়েছে; একে অপরের প্রতি দোষারোপ
পাইকগাছায় চিংড়ি ঘেরের বাসা আগুন পুড়েছে; একে অপরের প্রতি দোষারোপ
পইকগাছা প্রতিনিধি; পাইকগাছায় বিরোধপুর্ণ একটি চিংড়ী ঘেরের বাসা কে বা কারা পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে। বাসা মালিক প্রতিপক্ষ তৈয়েবুরদের দায়ী করছে। অপরদিকে প্রতিক্ষরা বলছে তাদের দাবীকৃত জমি না দেয়ার জন্য নিজেরা ঘর পুড়িয়ে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।
সরজমিনে জানা যায়, উপজেলার রাড়ুলির কপেতাক্ষ নদের টুটা নামক স্থানে স্থানীয় হায়দার আলী ৪০ বিঘার চিংড়ী ঘের। বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে ২২বছর ধরে চিংড়ী চাষ করছে। এর মধ্যে গত ডিসেম্বর মাসে স্থানীয় তৈয়েবুর রহমান গাজী ১০ বিঘা ১৫ কাঠা জমি মকছেদ,সৌরভ,শাহমত,মোসলেম ও আফছারদের কাছ হারিতে ইজারা নেন। এ জমি নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। যা নিয়ে থানায় অভিযোগ হলে বৈধ দাবী অনুযায়ী পহেলা ফেব্রুয়ারী ভাগবন্টন হওয়ার কথা থাকে। বন্টনের আগে মঙ্গলবার রাতে হায়দার গোলদারের ঘেরের বাসাটি কে বা কারা আগুন লাগিয়ে দিলে তা সম্পুর্ণ ভষ্মিভুত হয়। যাতে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে হায়দার আলী জানান। তিনি প্রতিপক্ষ তৈয়েবুর রহমান ও তার পরিবারকে দায়ী করছে। অপরদিকে তৈয়েবুর রহমান জানান,আজ আমার জমি বের করে দেয়ার কথা। জমি না দেয়ার চক্রান্ত করে নিজেরা আগুন লাগিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। স্থানীয় কেউ এ ব্যাপারে কিছুই বলতে রাজি হয়নি। মঙ্গলবার সকালে এস আই নিরপম নন্দী ঘটনাস্থল পরিদর্শনকালে জানান ঘেরের বাসাটি সম্পুর্ন পুড়ে ভষ্মিভুত হয়েছে। কে বা কারা পুড়িয়েছে তা তদন্ত না করে কিছু বলা যাবেনা।






পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে 