বৃহস্পতিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » বিবিধ » কয়রায় দিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী
কয়রায় দিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ
কয়রা উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে ও প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় দিন ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়।
১৬ ফেব্রয়ারী সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হোসেন সৈকত, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার ও তথ্য আপা ইসকিতা আফরিন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ।
শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজনে এই প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রভাষক বিদেশ রঞ্জন মৃধাা, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, ইউপি সদস্য এস এম শফিকুল ইসলাম, প্রদর্শনী নয়ন রায় প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
এরপর বিকালে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি সহ মাঠ পর্যায়ের প্রাণী সম্পদ প্রদর্শনীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 