শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ২ মার্চ ২০২২
প্রথম পাতা » বিবিধ » খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত
প্রথম পাতা » বিবিধ » খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত
৪৯৯ বার পঠিত
বুধবার ● ২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

এস ডব্লিউ; ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। একসময় দেশের ভোটার তালিকায় এককোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিলো। পরে ছবি ও হাতের আঙ্গুলের ছাপ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভূল ও সঠিক তালিকা তৈরি সম্ভব হয়েছে। নির্বাচনের সময় ভোটদানকে দায়িত্ব মনে করে ভোটারদের ভোট প্রদানে আগ্রহ থাকা উচিৎ।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার--- সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলনকক্ষে আয়োজিত জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারের সঠিক নীতির কারণে আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ২০৩০ সালের মধ্যে আমাদের এসডিজি’র লক্ষ্য অর্জন করতে হবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। অনুষ্ঠানে স্বাগত জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম. মাজহারুল ইসলাম। সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ বক্তৃতা করেন। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্রের স্মার্টকার্ড বিতরণ করা হয়। এর আগে অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)