শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৫ মার্চ ২০২২
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » ভারতের এম্বুলেন্স উপহার পেলো মোংলা পোর্ট পৌরসভা
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » ভারতের এম্বুলেন্স উপহার পেলো মোংলা পোর্ট পৌরসভা
৫৪৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের এম্বুলেন্স উপহার পেলো মোংলা পোর্ট পৌরসভা

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা

রোগী বহনে প্রথমবারেরমত আধুনিক প্রযুক্তি সংযোজিত এম্বুলেন্স পেয়েছে মোংলা পোর্ট পৌরসভা। ভারত সরকারের উপহার হিসেবে এই এম্বুলেন্সটি হস্তান্তর করা হয়। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১ টায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়ের তালুকদার আব্দুল খালেক ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমানের কাছে এম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।


---এম্বুলেন্সটিতে লাইফ সাপোর্টের সুবিধা রয়েছে। এটি পুরোপুরি সার্ভিস দেওয়া শুরু করলে সংকটাপন্ন রোগীদের লাইফ সাপোর্টের জন্য পৌরসভা সার্বিক সহায়তা করবে বলে জানান পৌর মেয়র আব্দুর রহমান। তবে জরুরি রোগীর কল না থাকলেও সাধারণ রোগীরাও এ এম্বুলেন্স ব্যবহারের সুযোগ পাবেন বলেও জানান তিনি।

সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেন, স্বাধীনতা যুদ্ধে পাশে থাকা প্রতিবেশী দেশ হিসেবে বর্তমান বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতিতে ভারত সরকার আনন্দিত। আমরা যে এম্বুলেন্সটি উপহার দিলাম তাতে নতুন আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এটি রোগীদের মানসম্মত জরুরিসেবা ও ট্রমা লাইফ সাপোর্ট প্রদানে প্যারামেডিক এবং প্রশিক্ষণপ্রাপ্তদের সাহয্য করবে।


পৌরসভায় এম্বুলেন্সের চাবি হস্তান্তরের উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম।  উল্লেখ্য, গত বছর বাংলাদেশে দুদিনের রাষ্ট্রীয় সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সময় তিনি স্বাস্থ্যসেবায় উন্নয়ন আর চলমান করোনা পরিস্থিতি যৌথভাবে মোকাবিলার জন্য বাংলাদেশকে ১০৯ টি লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত এম্বুলেন্স উপহার ঘোষণা দেন। এরপর পাঁচ চালানে ১০৯ টি এম্বুলেন্স দেশে পৌঁছায়।





স্বাস্থ্যকথা এর আরও খবর

শ্যামনগরের গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ শ্যামনগরের গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা
পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত
গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা
পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্বোধন পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের ক্যাম্পেইন উদ্বোধন

আর্কাইভ