বৃহস্পতিবার ● ৩১ মার্চ ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় গোয়াল ঘর থেকে বিশ্ব সানার ৮টি গরু চুরি
পাইকগাছায় গোয়াল ঘর থেকে বিশ্ব সানার ৮টি গরু চুরি
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছার আমিরপুর বিশ্ব সানার গোয়াল থেকে এক রাতে
৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে চোর দক্ষিণ আমিরপুর গ্রামের বিশ্ব সানার গোয়াল ঘর থেকে গরু গুলি চুরি করে নিয়ে যায়। বিশ্ব সানা জানায়,তার গোয়াল ঘরে ১১টি গরু বাঁধা ছিল। তার মধ্যে ১টি এড়ে গরু,৪টি গাভী ও ৪টি বকনা গরু চুরি করে নিয়ে গেছে। অন্য ৩ টি গরু দড়ি ছাড়া অবস্থায় বাড়ীর বাইরে দেখতে পায়। দড়ি ছাড়া গরুগুলে গোয়াল ঘরে উঠাতে যেয়ে অন্য কোন গরু না পেয়ে তিনি নিশ্চিত হয় যে তার গরুগুলো চুরি হয়ে গেছে।৮টি গরুর দাম প্রায় ৩ লাখ টাকা হবে বলে জানা যায়। সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম ও পাইকগাছা থানা ওসি মো: জিয়াউর রহমান বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে ওসি মো: জিয়াউর রহমান বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত তাদের অতি দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে।






পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার
পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ 