মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় গরীব, দুস্থ ও অসহায় রোগী, শিক্ষার্থীদের সহায়তার চেক প্রদান
পাইকগাছায় গরীব, দুস্থ ও অসহায় রোগী, শিক্ষার্থীদের সহায়তার চেক প্রদান
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা সমাজকল্যাণ অধিদপ্তরের ২০২১-২২ অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব, দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা, শিক্ষা সহায়তার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। অধ্যায়নরত মেধাবী গরিব ৩ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা, গরীব দুঃস্থ, অসহায় রোগীদের এককালীন চিকিৎসা সহায়তা রোগীদের জন্য ১৬ ব্যক্তির অনুকূলে মোট ৬৬ হাজার টাকা এবং অসহায় দারিদ্র জনগোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়নে ৫টি পরিবারের মাঝে ২১ হাজার টাকা আর্থিক সহায়তার সর্বমোট ৯৯ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, সমাজসেবা কর্মকর্তা ও সদস্য সচিব সরদার আলী আহসান, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু প্রমূখ।






পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ 