শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » উপকূল » ডলফিন এখন বিপন্ন প্রজাতির প্রাণি
প্রথম পাতা » উপকূল » ডলফিন এখন বিপন্ন প্রজাতির প্রাণি
৫৫৮ বার পঠিত
রবিবার ● ২৪ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডলফিন এখন বিপন্ন প্রজাতির প্রাণি

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘সুন্দরবন সংলগ্ন নদীতে স্তন্যপায়ী প্রাণিদের সংরক্ষণ ও উন্নত প্রজননের জন্য বাসস্থান ম্যাপিং এবং উপযুক্ত কৌশল তৈরি করা’ শীর্ষক কর্মশালা  রবিবার ২৪ এপ্রিল--- বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থায়নে এবং খুলনা বিশ্ববিদ্যালয় ডলফিন রিসার্চ টিম এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি বলেন, ডলফিন এখন বিপন্ন প্রজাতির প্রাণির তালিকায়। পরিবেশ ও জলবায়ুগত পরিবর্তনের কারণে ডলফিনসহ বিভিন্ন প্রাণি ও উদ্ভিদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি সুন্দরবন সন্নিহিত এলাকায় ডলফিন নিয়ে গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের টিমকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন- এর ফলে আমরা একটি ধারণা পাবো, যার মাধ্যমে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।

ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. নাজমুল আহসান, প্রফেসর ড. খন্দকার আনিসুল হক, প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ফয়সাল। কর্মশালায় এফএমআরটি ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় স্তন্যপায়ী প্রাণী ডলফিনের বাংলাদেশে বিচরণের ক্ষেত্রে ম্যাপিং করা, নতুন নতুন ভারসাম্য মুভমেন্ট নিয়ে আলোচনা করা হয়। এই গবেষণার মাধ্যমে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যাবে বলে আশা করা যায়। যা থেকে কয়েকটি সুপারিশ পাওয়া যাবে।





উপকূল এর আরও খবর

দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে
জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে
জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা
খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর

আর্কাইভ