শুক্রবার ● ১২ আগস্ট ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুরে ক্ষুধার্ত কালোমুখো হনুমানের মাঝে খাদ্য প্রদান
কেশবপুরে ক্ষুধার্ত কালোমুখো হনুমানের মাঝে খাদ্য প্রদান
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে শুক্রবার সকালে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের মাঝে খাদ্য প্রদান করা হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী কেশবপুরে ১২টি এলাকায় প্রায় চার শতাধিক হনুমান বিচরণ করে থাকে। এসময় তারা এই এলাকার বিভিন্ন গাছের পাতা এবং হাওড় ও মাঠের লতাপাতা ঘাস খেয়ে জীবন ধারণ করে। সম্প্রতি এই অঞ্চল থেকে বড় বড় গাছপালা নিধন ও শহরের চারপাশের বিলে মাছের ঘের তৈরি করায় হনুমানের খাদ্য ও অবাধ বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া সরকারীভাবে কালোমুখো হনুমানকে যে খাবার দেওয়া হয়; তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ কারণে খাবারের অভাবে এলাকা ছেড়ে এসব হনুমান দলছুট হয়ে অন্যত্র চলে যাচ্ছে। তাই কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে তাদের ক্ষুধা নিবরনের জন্য মাদারদাঙ্গা, খতিয়াখালী ও হাসপাতাল এলাকায় ক্ষুধার্ত শতাধিক হনুমানদের মাঝে খাদ্য হিসাবে কলা, পাউরুটি ও বাদাম প্রদান করা হয়। কালামুখো হনুমানকে খাবার দেওয়ার সময় উপস্থিত ছিলেন শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার শফি, ক্রীড়া স¤পাদক শওকত হোসেন, সদস্য কামরুজ্জামান রাজু, সোহেল পারভেজ, কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান, সাংবাদিক পরেশ দেবনাথ, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মৃনাল কান্তি দাস প্রমুখ।






পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 