সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পূজা অনুষ্ঠিত ও মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজা শেষ হয়। উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে বাৎসরিকভাবে ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক পূজা মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। গভীর রাত থেকে শ্যামা পূজা শুরু হয়ে ভোরবেলা পুজা শেষ হয়।
শ্যামা কালী পূজা উপলক্ষ্যে উপজেলার নতুন বাজার পূজা মন্দিরে তৃণমুল সেবা সংঘ ও ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে সন্ধ্যা থেকে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। শ্যামা কালী পূজায় ভোলানাথ সুখদা সুন্দরী মন্দির কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, নতুন বাজার পূজা মন্দিরে সাধারণ সম্পাদক জগন্নাথ দেবনাথ, নিরাজ্ঞন ঘোষ, সুপ্রিয় ঘোষ, রজ্ঞন ভদ্র, নারায়ন চন্দ্র ঘোষ, সুভাষ দেবনাথ, তপন দেবনাথ, নিরাপদ অধিকারী, পলাশ ঘোষ, সীমান্ত দেবনাথ, শেখর রঞ্জন ভদ্র, উজ্জ্বল কর্মকার, গোবিন্দ বিশ্বাসসহ ভক্তবৃন্দ সারা রাত উপস্থিত থেকে পুজার অনুষ্ঠান পালন ও প্রসাদ প্রদান করেন।
কালীপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছর বিভিন্ন অমাবস্যার তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। মন্দিরের পাশাপাশি অনেকেই বাড়িতেও কালীপুজো হয়। অনেকে আবার এই দীপাবলিতে বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করেন। পূজা উপলক্ষ্যে মন্ডপে পূজার আরতী ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হয়। উপজেলার পৌর সদর, নতুন বাজার ও কপিলমুনি, রাড়ুলীসহ বিভিন্ন ইউনিয়ানের মন্দির ও বাড়িতে শ্যামপূজা অনুষ্ঠিত হয়েছে।






পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান 