শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
১৪৪ বার পঠিত
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত

---পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পূজা অনুষ্ঠিত ও মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজা শেষ হয়। উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে বাৎসরিকভাবে ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক পূজা মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। গভীর রাত থেকে শ্যামা পূজা  শুরু হয়ে ভোরবেলা পুজা শেষ হয়।

শ্যামা কালী পূজা উপলক্ষ্যে উপজেলার নতুন বাজার পূজা মন্দিরে তৃণমুল সেবা সংঘ ও ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে সন্ধ্যা থেকে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। শ্যামা কালী পূজায় ভোলানাথ সুখদা সুন্দরী মন্দির কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, নতুন বাজার পূজা মন্দিরে সাধারণ সম্পাদক জগন্নাথ দেবনাথ, নিরাজ্ঞন ঘোষ, সুপ্রিয় ঘোষ, রজ্ঞন ভদ্র, নারায়ন চন্দ্র ঘোষ, সুভাষ দেবনাথ, তপন দেবনাথ, নিরাপদ অধিকারী, পলাশ ঘোষ, সীমান্ত দেবনাথ, শেখর রঞ্জন ভদ্র, উজ্জ্বল কর্মকার, গোবিন্দ বিশ্বাসসহ ভক্তবৃন্দ সারা রাত উপস্থিত থেকে পুজার অনুষ্ঠান পালন ও  প্রসাদ প্রদান করেন।

কালীপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছর বিভিন্ন অমাবস্যার তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। মন্দিরের পাশাপাশি অনেকেই বাড়িতেও কালীপুজো হয়। অনেকে আবার এই দীপাবলিতে বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করেন। পূজা উপলক্ষ্যে মন্ডপে পূজার আরতী ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হয়। উপজেলার পৌর সদর, নতুন বাজার ও কপিলমুনি, রাড়ুলীসহ বিভিন্ন ইউনিয়ানের মন্দির ও বাড়িতে শ্যামপূজা অনুষ্ঠিত হয়েছে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে  - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

আর্কাইভ