বুধবার ● ২২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালী ও আলোচনা সভা
মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালী ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি : মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি কর্মকর্তা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেয়।
র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএ মাগুরা সার্কেলের সহকারী পরিচালক কেশব কুমার দাস, বিআরটিএ মাগুরা সার্কেলের মোটর যান পরিদর্শক কুতুব উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল , মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম প্রমূখ। সভায় জানানো হয়, সড়ক দুর্ঘটনা রোধে প্রত্যেক ড্রাইভারকে সচেতন হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স, নিয়োগপত্র ও হালনাগাদ কাগজপত্র ব্যতীত সড়কে গাড়ি চালানো যাবে না। গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। জেলা প্রশাসক মাগুরা ও বিআরটিএ মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।






মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 