শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১২ আগস্ট ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুরে ক্ষুধার্ত কালোমুখো হনুমানের মাঝে খাদ্য প্রদান
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুরে ক্ষুধার্ত কালোমুখো হনুমানের মাঝে খাদ্য প্রদান
৬৬৭ বার পঠিত
শুক্রবার ● ১২ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে ক্ষুধার্ত কালোমুখো হনুমানের মাঝে খাদ্য প্রদান

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে শুক্রবার সকালে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের মাঝে খাদ্য প্রদান করা হয়েছে।  ---সরকারি হিসাব অনুযায়ী কেশবপুরে ১২টি এলাকায় প্রায় চার শতাধিক হনুমান বিচরণ করে থাকে। এসময় তারা এই এলাকার বিভিন্ন গাছের পাতা এবং হাওড় ও মাঠের লতাপাতা ঘাস খেয়ে জীবন ধারণ করে। সম্প্রতি এই অঞ্চল থেকে বড় বড় গাছপালা নিধন ও শহরের চারপাশের বিলে মাছের ঘের তৈরি করায় হনুমানের খাদ্য ও অবাধ বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া সরকারীভাবে কালোমুখো হনুমানকে যে খাবার দেওয়া হয়; তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ কারণে খাবারের অভাবে এলাকা ছেড়ে এসব হনুমান দলছুট হয়ে অন্যত্র চলে যাচ্ছে। তাই কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে তাদের ক্ষুধা নিবরনের জন্য মাদারদাঙ্গা, খতিয়াখালী ও হাসপাতাল এলাকায় ক্ষুধার্ত শতাধিক হনুমানদের মাঝে খাদ্য হিসাবে কলা, পাউরুটি ও বাদাম প্রদান করা হয়। কালামুখো হনুমানকে খাবার দেওয়ার সময় উপস্থিত ছিলেন শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার শফি, ক্রীড়া স¤পাদক শওকত হোসেন, সদস্য কামরুজ্জামান রাজু, সোহেল পারভেজ, কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান, সাংবাদিক পরেশ দেবনাথ, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মৃনাল কান্তি দাস প্রমুখ।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ