রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় প্রান গেলো বাইসাইকেল চালক আব্দুল হাকিম (৭০) নামে এক বৃদ্ধের। সে উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত্যু মাদার গাজীর ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৯ টায় উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া কপোতাক্ষ ব্রিজ সড়কে। পুলিশ লাশের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মৃতের ছেলে শাহিনুর গাজী জানান, আমার পিতা সকালে বিক্রি করা পাট ওজন করে দেয়ার জন্য বাইসাইকেলে বোয়ালিয়ার মোড়ে যাচ্ছিলো। এমন সময় একই এলাকার কোনা গাজীর ছেলে খায়রুল বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। তখন বাইসাইকেল সহ রাস্তার উপর পড়ে মাথা ফেটে কান মুখ দিয়ে রক্ত বের হয়। তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যায়। পাইকহাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দোলা সাধু বলেন,মোটর সাইকেল দুর্ঘটনার রুগি
হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।






মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার
পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ 