মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ
পাইকগাছায় বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব সমাজকর্ম দিবস উদযাপন উপলক্ষে বণার্ঢ্য র্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বণার্ঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইন্সট্রাক্টর রিসোর্সসেন্টার মোঃ ঈমান উদ্দিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান এর সঞ্চালনায় বক্তৃতা করেন,খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, পিআইও ইমরুল কায়েস, এসডি সংস্থার সভাপতি জিএম হাবিবুর রহমান, সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইউপি সদস্য মোঃ মোবারেক গাজী। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও নানা শ্রেণি পেশার মানুষ।সভায় ১১টি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে
২০ হাজার টাকা করে চেক প্রদান করেন।






পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন 