বুধবার ● ৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার জিরোপয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ পরিদর্শনে এমপি বাবু
পাইকগাছার জিরোপয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ পরিদর্শনে এমপি বাবু
পাইকগাছায় মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র নিজস্ব উদ্যোগ ও সার্বিক সহযোগীতায় প্রায় ৫০লক্ষ টাকা ব্যায়ে পাইকগাছা পৌরসভার জিরো পয়েন্টে নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। ম্যুরাল নির্মাণের কাজ চলছে। বুধবার ৫ অক্টোবর সকালে নির্মান কাজ পরিদর্শন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)আসনের সংসদ সদস্য মোঃআক্তারুজ্জামান বাবু। তিনি কাজের অগ্রগতি বিষয়ে সার্বিক খোঁজখবর নেন, এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক আছে। কিন্তু আমার নির্বাচনী এলাকা কয়রা-পাইকগাছায় ইতিপূর্বে কোন ম্যুরাল ছিল না। পাইকগাছার জিরো পয়েন্টে যে ম্যুরাল তৈরি হচ্ছে এটি অনেক সুন্দর ও দৃষ্টিনন্দন ডিজাইন হবে। দেখে মনে হবে-এইতো বঙ্গবন্ধু, যিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখে দূর থেকে মানুষের মনটা ভরে যাবে। বঙ্গবন্ধুর ঋণ শোধ করার নয়, এই কাজের মাধ্যমে আমরা তৃপ্তি পাব। অচিরেই এ ম্যুরালের নির্মাণকাজ শেষ করা হবে।আর এ ম্যুরালটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে। সর্বোপরি,এই স্থানটি হবে অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। এ সময় আরো উপস্হিত ছিলেন, পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সদস্য এম,এম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলাম
সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।






পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ 