শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার জিরোপয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ পরিদর্শনে এমপি বাবু
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার জিরোপয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ পরিদর্শনে এমপি বাবু
৬১৬ বার পঠিত
বুধবার ● ৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার জিরোপয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ পরিদর্শনে এমপি বাবু

পাইকগাছায় মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র নিজস্ব উদ্যোগ ও সার্বিক সহযোগীতায় প্রায় ৫০লক্ষ টাকা ব্যায়ে পাইকগাছা পৌরসভার জিরো পয়েন্টে নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। ম্যুরাল নির্মাণের কাজ চলছে। বুধবার ৫ অক্টোবর সকালে নির্মান কাজ পরিদর্শন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)আসনের সংসদ সদস্য মোঃআক্তারুজ্জামান বাবু। তিনি কাজের অগ্রগতি বিষয়ে সার্বিক খোঁজখবর নেন, এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক আছে। কিন্তু আমার নির্বাচনী এলাকা কয়রা-পাইকগাছায় ইতিপূর্বে কোন ম্যুরাল ছিল না। পাইকগাছার জিরো পয়েন্টে যে ম্যুরাল তৈরি হচ্ছে এটি অনেক সুন্দর ও দৃষ্টিনন্দন ডিজাইন হবে। দেখে মনে হবে-এইতো বঙ্গবন্ধু, যিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখে দূর থেকে মানুষের মনটা ভরে যাবে। বঙ্গবন্ধুর ঋণ শোধ করার নয়, এই কাজের মাধ্যমে আমরা তৃপ্তি পাব। অচিরেই এ ম্যুরালের নির্মাণকাজ শেষ করা হবে।আর এ ম্যুরালটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে। সর্বোপরি,এই স্থানটি হবে অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। এ সময় আরো উপস্হিত ছিলেন, পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সদস্য এম,এম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলাম---সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন

আর্কাইভ