শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
৩৮ বার পঠিত
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ

---পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় এক ব্যবসায়ীর বসতবাড়ির বাথরুমের চাল কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। গত ১২ সেপ্টেম্বর শনিবার শেষ রাতে পাইকগাছা পৌরসভার সরল ৪ নং ওয়ার্ডের নবপল্লী এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী কনক চন্দ্র ঘোষ (৪১) জানান, পাইকগাছা জিরোপয়েন্টে ঘোষ ডেইরী নামে তাঁর একটি মিষ্টির দোকান রয়েছে। ঘটনার দিন রাতে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রাতের খাবার শেষে আনুমানিক রাত ১ ঘটিকার দিকে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর আনুমানিক ৫ ঘটিকার দিকে তাঁর পিতা ভোলানাথ ঘোষ ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার সময় দেখতে পান বাথরুমের টিনের ছাউনি কাটা। পরবর্তীতে পরিবারের সদস্যরা উঠে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো এবং ওয়ারড্রপের ড্রয়ার খোলা। ড্রয়ারে থাকা ২ টি স্বর্ণের চেইন, ১ টি স্বর্ণের আংটিসহ সর্বমোট আনুমানিক ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং নগদ ১৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, রাত ১ টা থেকে ভোর ৫  টার মধ্যবর্তী যেকোনো সময় অজ্ঞাত পরিচয় চোর বা চোরের দল টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে এই চুরি সংগঠিত করেছে। এ ঘটনায় ভুক্তভোগী কনক চন্দ্র ঘোষ বাদী হয়ে পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)