শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০২২
প্রথম পাতা » বিশেষ সংবাদ » নিজের পৈতৃকভিটা পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
প্রথম পাতা » বিশেষ সংবাদ » নিজের পৈতৃকভিটা পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান
৪৬২ বার পঠিত
মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজের পৈতৃকভিটা পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

ফরহাদ খান, নড়াইল; ---বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পৈতৃকভিটা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের নিজ গ্রাম করফায় আসেন তিনি।

এ সময় সেনাবাহিনী প্রধান বলেন, ২০২৪ সালের জুনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হবে। ইতোমধ্যে দুইধাপের কাজ ৭৫ ভাগ শেষ হয়েছে। আগামি জুনে (২০২৩) দুইধাপের কাজ সম্পূর্ণ শেষ হবে। আর তৃতীয়ধাপের কাজ এগিয়ে চলছে। পুরো কাজ শেষ হবে ২০২৪ সালের জুন মাসে।

এদিকে, নিজ গ্রাম করফায় বাবার নামে নির্মাণাধীন ১০ শয্যা বিশিষ্ট ‘অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দীন আহমেদ’ মা ও শিশুকল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সেনাপ্রধানের সহধর্মীনি তার সঙ্গে ছিলেন।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নিজ গ্রামের স্মৃতিচারণ করে আরো বলেন, নিজ এলাকায় লোকসমাগম দেখে ভালো লেগেছে। মানুষের ভালোবাসা ভাগ্যের ব্যাপার। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। মহান আল্লাহর পাকের কাছে কতৃজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এই সম্মান দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও কতৃজ্ঞতা। তিনি আস্থা রেখেছেন বলেই আমি সেনাপ্রধান। এজন্য মানুষের ভালোবাসা ও সম্মান পাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী যেন মানুষের, দেশের ও সরকারের সঠিক কাজগুলো করে যেতে পারে। শিক্ষা, স্বাস্থ্যসহ জনকল্যাণমূলক যে কোনো কাজের সুযোগ পেলে আমরা করব।

এর আগে সেনাপ্রধান রেল সংযোগ নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ এবং মধুমতি আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। তিনি মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম পরিদর্শন এবং ‘বীরমুক্তিযোদ্ধা এস এম রোকন উদ্দীন আহমেদ ভবন’ উদ্বোধনসহ বিদ্যালয়ের উন্নয়নে ২০ লাখ টাকা ঘোষণা দেন।

এছাড়া লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে ‘অঙ্কুর’ স্মরণিকার মোড়ক উন্মোচনসহ বিদ্যালয়ের উন্নয়নকল্পে ১৫ লাখ দেয়ার কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এদিকে, নড়াইলের করফা গ্রামের সন্তান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আগমনে আনন্দিত নড়াইলবাসী। সেনাপ্রধানকে এক নজর দেখার জন্য ভিড় করেন গ্রামবাসীসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ।

নড়াইলের করফা গ্রামের সন্তান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান। এর আগে ২০২২ সালের ৪ জানুয়ারি তিনি পৈতৃকভিটায় আসেন।

এদিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার রেলপথের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নয়টি জেলা রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি সংযুক্ত হবে। এই রেলপথ ঢাকা, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর এবং খুলনা জেলাকে রেলপথ নেটওয়ার্কের মাধ্যমে অন্তর্ভূক্ত করবে। প্রকল্পটি ২০১৮ সালের জুলাই মাসে শুরু হয়ে ২০২৪ সালের জুনে শেষ হবে। ফলে জাতীয় অর্থনীতিতে আনুমানিক ১ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি ঘটবে। সরকারের জি টু জি প্রকল্পের আওতায় চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নে রেল মন্ত্রণালয়ের এই প্রকল্পে ‘চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি’ ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কর্মরত। বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্প পরামর্শকের দায়িত্ব পালন করছে।





বিশেষ সংবাদ এর আরও খবর

পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে
পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত
পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা
পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)