শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ২১ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল শিক্ষককে মারপিট; থানায় অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল শিক্ষককে মারপিট; থানায় অভিযোগ
৪০৭ বার পঠিত
সোমবার ● ২১ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্কুল শিক্ষককে মারপিট; থানায় অভিযোগ

পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল শিক্ষককে মারপিট করার ঘটনা ঘটেছে। আহত স্কুল শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগে জানাগেছে, উপজেলার ৪২নং কেডি শাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম গাজী (৪৪) পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালী এলাকায় পরিবার পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছে। ঘটনার দিন রোববার রাত ১০টার দিকে ছেলে-মেয়েদের লেখাপড়ার সমস্যা সংক্রান্ত ছোট খাটো বিষয় নিয়ে প্রতিবেশী আব্দুল্লাহ আল মামুন স্কুল শিক্ষক রফিকুল ও তার পরিবারকে অকথ্যভাষায় গালিগালাজ করে। স্কুল শিক্ষক নিজ বাসা থেকে এর প্রতিবাদ করলে প্রতিবেশী আব্দুল্লাহ আল মামুন ও সেলিম শাহারিয়া স্কুল শিক্ষক রফিকুল’কে বাসার গেট খুলে দিতে বলে। রফিকুলের স্ত্রী তাসলিমা আক্তার পিয়া গেট খুলে দিলে ভিতরে ঢুকে মামুন ও শাহরিয়া স্কুল শিক্ষক রফিকুলকে বেদম মারপিট করতে থাকে। এ সময় প্রতিবেশী--- ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন ছুটে এসে তাদেরকে ঠেকানোর চেষ্টা করে। পরে গুরুতর আহত স্কুল শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা জানান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। ইউএনও মমতাজ বেগম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে এবং থানা পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায়  নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড

আর্কাইভ