শনিবার ● ১৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » খেলা » নড়াইলে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ
নড়াইলে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ
ফরহাদ খান, নড়াইল;
নড়াইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে শুক্রবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সনদপত্র ও জার্সি বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু, নড়াইল পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ তরিকুল ইসলাম শান্তু, বিদ্যুৎ বিহারী, রজিবুল ইসলাম, সাগর খান, রবিউল ইসলাম, বিজয় বিহারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ।
ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে ৩০ জন শিক্ষার্থী (অনূর্ধ্ব-১৫) অংশগ্রহণ করে। এছাড়া চারটি প্রতিষ্ঠানে একটি করে ফুটবল প্রদান করা হয়।






শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ 