মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
আশাশুনিতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাস্তবায়ন সহযোগি বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যা- রিডিং স্কিলস অ্যামাং সেকে-ারি স্টুডেন্টস স্কিম সেকে-ারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কর্মশালায় উপজেলার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৪ জন প্রধান শিক্ষক ও লাইব্রেরির দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষকবৃন্দ অংশ নেন। মূল আলোচনা উপস্থাপন করেন, টিম লীডার আব্দুল্লাহ মু. কোরায়শী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস। মনিটরিং অফিসার কামরুজ্জামানের উপস্থাপনায় কর্মশালায় আলোচনা রাখেন সহকারি ম্যানেজার রাজেদুল ইসলাম ও আমিনুল ইসলাম।






পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন 