শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে ‘একুশের চেতনায় মাদক, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে ‘একুশের চেতনায় মাদক, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
৩৯৮ বার পঠিত
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ‘একুশের চেতনায় মাদক, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল;  ---নড়াইলে ‘একুশের চেতনায় মাদক, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা, রচনা এবং বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একুশে ফেব্রুয়ারিতে নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-আব্দুল হাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দী। প্রধান আলোচক ও অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে বক্তৃতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শেখ তরিকুল ইসলাম।

তিনি বলেন, একুশের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে দুর্নীতি, মাদক ও সাম্প্রদায়িকতা প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এছাড়া দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডালিয়া ইয়াসমিন, সহকারী শিক্ষক খয়রুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষানুরাগী লিয়াকত হোসেন, শেখ ওসমান গণিসহ অনেকে। এর আগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণসহ শোভাযাত্রা বের করেন।


এদিকে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

আর্কাইভ