রবিবার ● ১৯ মার্চ ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে ‘মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবি
নড়াইলে ‘মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবি
ফরহাদ খান, নড়াইল;
নড়াইলে ‘মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবি উঠেছে। এ লক্ষ্যে রোববার (১৯ মার্চ) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস মিলনায়তনে ‘বিশ্ববিদ্যলয় স্থাপনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহানারা বেগম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ খান শাহাবুদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব খাজা মিয়া বলেন, মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয় স্থাপনে ইতোমধ্যে ভারত-বাংলাদেশের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নড়াইলে মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের শিক্ষা খাত আরো একধাপ এগিয়ে যাবে। শিক্ষাসহ আর্থ-সামাজিক ভাবে নড়াইল উন্নত হবে।






পাইকগাছায় এইচএসসিতে শীর্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ ;একজনও পাস করেনি কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে
পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা 